• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

বোয়ালখালীতে চেম্বারে রোগীকে যৌনহয়রানি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

বোয়ালখালী প্রতিনিধি বোয়ালখালীতে চেম্বারে রোগীকে যৌনহয়রানির অভিযোগে ডা.মো: নাসিম উদ্দিন (৪০) নামের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় ভুক্তভোগী নারী এ মামলা দায়ের বিষয় নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান।

তিনি বলেন,অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অভিযুক্ত চিকিৎসক ডা. মো: নাসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডি-কার্ড(হৃদরোগ) বিভাগের কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা.মো: নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন।

ভুক্তভোগী নারী জানান,বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর