• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ রাজধানীর বিভিন্ন এলাকা গ্রেফতার-৩৯

প্রতিবেদকের নাম : / ৯৪ বার
সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে বনানী থেকে পাঁচ জন, খিলক্ষেত থেকে ১০ জন, মিরপুরে তিন জন, শেরেবাংলা নগরে আট জন এবং যাত্রাবাড়ী থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আবদুল কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আট জনকে গ্রেফতার করে।

তারা হলো– হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

এছাড়া, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার খিলক্ষেত থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

তারা হলো– মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।

তাছাড়া বনানী থানা সূত্রে জানা গেছে, একই তারিখে ওই থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িতরা।

তারা হলো– মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খা।

এছাড়াও মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানা-পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত তিন জনকে গ্রেফতার করে।

তারা হলো– মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩) ।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর