• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন,

প্রেস বিজ্ঞপ্তি / ১১০ বার
সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার আহমদ সওদাগর (৮৩) গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই এবং ব্যাংকার আহসান মাহমুদ-এর পিতা।
মরহুমের প্রথম নামাজে জানাজা ১ জানুয়ারি বৃহস্পতিবার এশার নামাজের পর কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত আকতার আহমদ সওদাগর ছিলেন সাত ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। ইতোমধ্যে পরিবারের একাধিক সদস্য পরপারে পাড়ি জমিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কী অপার মর্জি—যে দিনে তিনি ইন্তেকাল করেন, সেই দিনই ছিল তাঁর পিতার মৃত্যু দিবস। ২০০৩ সালের ১ জানুয়ারি তাঁর পিতা ইন্তেকাল করেছিলেন। এছাড়া সর্বকনিষ্ঠ ভাই আলহাজ্ব তমিজ আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ২৮ জানুয়ারি। পরিবারের জন্য এটি এক গভীর বেদনাবিধুর সময়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কক্সবাজারস্থ উখিয়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর