• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

প্রতিবেদকের নাম : / ৭৯ বার
সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মা ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলের দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ইসমত আরা (২৬) ও তার ছেলে আবরার (৪)। স্থানীয়রা জানায়, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে একটি ইট পড়ে থাকতে দেখা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর পিতার ভাষ্যমতে ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতেও তিনি বিভিন্ন সময় নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল।

ওসি আরও বলেন, “এলাকাবাসী ও পরিবারের ধারণা, ইট দিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো সন্দেহের বাইরে নয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্ত করা হবে এবং তদন্ত চলমান রয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত নারী ডিভোর্সী ছিলেন এবং বাবার বাড়ির পাশেই একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তিনি বলেন, “এটা আত্মহত্যা নাকি হত্যা সেটি বলতে পারছি না”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর