• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিবেদকের নাম : / ৭৯ বার
সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর মুখস্থ করছে পরীক্ষার্থীরা। হাতে আসা এক ভিডিও ক্লিপে দেখা যায় শহরের বায়তুশ শরফ কেন্দ্রের পার্শ্ববর্তী মসজিদে ও কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে ফাঁস হওয়া প্রশ্নের কাগজে লেখা উত্তর মুখস্থ করছেন।

এর আগে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের তিনটি সক্রিয় চক্র কক্সবাজারে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।

সূত্র জানায়, এই সংবাদ প্রকাশের পর থেকে চক্রটি নিজেদের কৌশল ও স্থান পরিবর্তন করছে। শহরের বিভিন্ন জায়গায় চক্রটি গতকাল থেকে সক্রিয় ছিলো। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে দুপুর ১ টার দিকে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের এই ৮ সদস্যকে আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে সারাদেশে এই চক্রের সদস্যরা ছড়িয়ে পড়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এই ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এরমধ্যে কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১২৩ পদের বিপরীতে ১৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পুরো দেশে এই পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

সংবাদ প্রকাশের পর চক্রের সদস্যরা স্থান ও কৌশল পরিবর্তন করে আসছিল। তবে পরীক্ষা শুরুর আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর কাগজে লিখে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা জড়ো হয়ে মুখস্থ করার অনুসন্ধানী ভিডিও ক্লিপ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর