• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম : / ৭৪ বার
সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

তীব্র ঘন কুয়াশায় টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল শুরু করে।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে চালকদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে আসলে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে ফেরি চালকদের দৃষ্টি সীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

তীব্র শীত ও কুয়াশায় রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারীরা বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টা থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর