• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান

প্রতিবেদকের নাম : / ৩৫ বার
সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
পাকিস্তান
২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান

চলতি বছর পাকিস্তানের মহাকাশ কর্মসূচির জন্য ছিল এক যুগান্তকারী বছর। এই বছরের অগ্রগতিকে কাজে লাগিয়ে আগামী বছর চীনের সহায়তায় চাঁদে অভিযান শুরু করতে চায় দেশটি।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য জানান পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) পরিচালক শাফাত আলী।

তিনি বলেন, ২০২৫ সাল পাকিস্তানের মহাকাশ প্রকল্পগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। মহাকাশ প্রযুক্তি এবং অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতির সূচনা করেছে। আগামী বছরে সরকারের অব্যাহত সমর্থন এবং চীনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার পাকিস্তান চাঁদে পা রাখবে।

চলতি বছরে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) স্যাটেলাইট প্রযুক্তি, রকেট উন্নয়ন এবং মহাকাশ গবেষণা অবকাঠামোতে অর্জনের পর এমন ঘোষণা এলো। যদিও চাঁদে অভিযানের অনেক প্রস্তুতি এখনও বাকি রয়েছে। তবে পাকিস্তানি বিজ্ঞানী এবং প্রকৌশলীরা মিশন পরিকল্পনা, প্রযুক্তি স্থানান্তর এবং উন্নয়নে তাদের চীনা প্রতিপক্ষের সাথে ব্যাপকভাবে সহযোগিতার আশা করছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের সহায়তায় অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি হাতে পাচ্ছে পাকিস্তান। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধান সক্ষমতা ও গবেষণা কাজে যেমন এগিয়ে যাবে পাকিস্তান, তেমনি দেশের ভেতরেও মহাকাশ প্রযুক্তির উদ্ভাবনে তা সহায়ক হবে।

যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সুপারকো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এসব সাফল্য সংস্থাটিকে চন্দ্র অভিযানের মতো উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণী আত্মবিশ্বাস জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর