• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তিন সাংবাদিকসহ ৩২০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম : / ৬০ বার
সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় জুলাই-আগস্ট আন্দোলন মামলা অব্যাহত রয়েছে। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় তিনজন সাংবাদিকসহ ১২০ জনের নাম উল্লেখ করে ৩২০ জনকে আসামি করা হয়েছে।

বগুড়ার কাহালু উপজেলার শিলকঁওড় গ্রামের মাছুদুর রহমানের ছেলে মো. আবদুল্লাহ ঘটনার ১৭ মাস পর সদর থানায় এ মামলা করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী সেলিমা আক্তার, ছাত্রলীগ নেত্রী ফৌজিয়া নিসাদ লোপা, শ্রমিক লীগ নেতা রাকিব উদ্দিন সিজার, লিখন মিয়া, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, শহর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, একেএম আসাদুর রহমান দুলু, জাকারিয়া আদিল, আনোয়ার হোসেন রানা, তাপস চক্রবর্তী, শাহরিয়ার আরিফ ওপেল, হেলাল উদ্দিন কবিরাজ, তার ছেলে হাসিবুল হাসান সুরুজ কবিরাজ, দৈনিক চাঁদনীবাজারের শেরপুর উপজেলা প্রতিনিধি শুভ কুমার, প্রথমআলোর শেরপুর উপজেলা প্রতিনিধি সঞ্জিব কুমার (সবুজ চৌধুরী), দৈনিক প্রভাতের আলোর ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন পল্লব, আবদুর রউফ, আবদুল গফুর, রেজাউল করিম রতন, ডা. আক্কাস আলীর ছেলে আনোয়ার হোসেন সুমন, আহমেদুর রহমান বিপ্লব, এমআর ইসলাম রফিক, আলমগীর শাহী সুমন, শামীম শেখ, বগুড়া মেডিকেল কলেজ ছাত্রলীগ নেত্রী হাবিবা আক্তার ঝুমা, আফরোজা সরকার স্মৃতি, সুরাইয়া আক্তার রিপু ও সুমাইয়া বিনতে সাইদ প্রমুখ।

বাদী মো. আবদুল্লাহ এজাহারে উল্লেখ করেছেন, গত ২০২৪ সালের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতা মিছিল নিয়ে শহরের সাতমাথার দিকে যাচ্ছিলেন। এ সময় কবি নজরুল ইসলাম সড়কে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি (বাদী) গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তী সময়ে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। এরপর বগুড়া সদর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকালে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। কেউ মামলা দিলে সেখানে সাংবাদিক আছে কিনা তা দেখার সুযোগ নেই।

তিনি আরও জানান, তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর