• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

জকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষ

প্রতিবেদকের নাম : / ৬৩ বার
সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এদিন সকাল থেকে লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

ভোট দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে সকালে বিশ্ববিদ্যালয়ের সব রুটে নির্ধারিত সময়ে বাস চলাচল করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই অনেক শিক্ষার্থী দুর-দুরান্ত থেকে ক্যাম্পাসে এসে পৌঁছান।

এদিকে ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোটগণনা শুরু হয়েছে। এবারের জকসু কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৭৩৫ এবং হল সংসদে ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ ছিল। মোট ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর