• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রতিবেদকের নাম : / ৬৩ বার
সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’ সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে, এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় চার ঘণ্টা পর ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত নুর কামাল জাহাজে কর্মচারী ছিলেন, অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, ১৯৪ জন যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী ৭টি জাহাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর