• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
শিশুর শৈশব রক্ষায় কলম হোক প্রতিরোধের হাতিয়ার চেয়ারম্যানের স্বাক্ষর পেতে ঘুরতে হয় দ্বারে দ্বারে বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকে যাচ্ছে ৫ ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট

প্রতিবেদকের নাম : / ১০২ বার
সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
সম্মিলিত ইসলামী ব্যাংকে যাচ্ছে ৫ ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, প্রক্রিয়াটি সম্পন্ন হলে পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়ে যাবে। স্থানান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আমানতকারীরা তাদের পুরনো চেক বই ব্যবহার করেই ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, গ্রাহকদের হিসাবের অবশিষ্ট টাকা সুরক্ষিত থাকবে এবং আমানতকারীরা তাদের জমার ওপর প্রচলিত হারে মুনাফা পেতে থাকবেন।

আরিফ হোসেন খান বলেন, যেহেতু ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন হবে, তাই জনগণের আস্থা বাড়বে এবং আমানত তুলে নেওয়ার চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, শরিয়াহভিত্তিক রুগ্ন ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আস্থা ফিরিয়ে আনাই এর লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর