• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

প্রতিবেদকের নাম : / ৬৩ বার
সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জয় দিয়ে বিপিএল শুরু ঢাকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে জয় দিয়ে মিশন শুরু করল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের চলতি আসরের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি।

দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ রান করেন মোহাম্মদ নওয়াজ। ২৪ রান করেন মুশফিকুর রহিম। ২০ রান করেন তানজিদ হাসান তামিম।

ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ২ উইকেট নেন নাসির হোসেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯৮ রানে ৫ উইকেট হারানো ঢাকা শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে। দলের জয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল্লাহ আল মামুন। ১০ বলে ২ ছক্কা আর এক চারের সাহায্যে ২০ রান করে অপরাজিত থাকেন সাব্বির রহমান রুম্মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর