• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

অস্কারজয়ী হলিউড তারকাকে ট্রাম্পের কটাক্ষ

প্রতিবেদকের নাম : / ৬৬ বার
সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনিকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের ডিসেম্বরে জর্জ ক্লুনি ও তার পরিবার ফ্রান্সের নাগরিকত্ব পান। এ নিয়েই মূলত ট্রাম্পের তোপের মুখে পড়ে এই তারকা পরিবার।

এ ছাড়া ফরাসি নাগরিকত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একাধিক শীর্ষ নেতারও সমালোচনা করেন।

ক্লুনি দম্পতি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ফ্রান্সের অভিবাসন নীতির কারণেই সেখানে অপরাধ সমস্যা বেড়েছে। এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মার্কিন অভিবাসন নীতির সঙ্গে এর তুলনা টানেন।

পাশাপাশি তিনি কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজের নাম উল্লেখ করে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন।

এ ছাড়া জর্জ ক্লুনির হলিউড ক্যারিয়ার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, ক্লুনি চলচ্চিত্রের চেয়ে রাজনীতির কারণে আলোচনায় ছিলেন বেশি। এমনকি তিনি বড় কোনো চলচ্চিত্র তারকা নন বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, জর্জ ক্লুনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমালোচক এবং ডেমোক্র্যাটিক পার্টির একজন সমর্থক হিসেবে পরিচিত। গত বছরের এপ্রিলে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছিলেন, ট্রাম্পের করা সমালোচনাকে তিনি কখনোই গুরুত্ব দেন না।

সেই সাক্ষাৎকারে ক্লুনি বলেন, ‘আমার কাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করা নয়। আমার কাজ সুযোগ পেলেই সত্য কথা বলা।’

তিনি আরও বলেন, তার বক্তব্য নিয়েও সমালোচনা করা এবং ভিন্নমত প্রকাশ করার অধিকার সকলের রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর