• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেসব উপায়ে

প্রতিবেদকের নাম : / ৫৫ বার
সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিনামূল্যে টেক্সট, ভয়েস ও ভিডিও কলের সুবিধার পাশাপাশি ছবি, ডকুমেন্ট ও লোকেশন শেয়ার করার অন্যতম যোগাযোগ মাধ্যম হিসেবে বর্তমানে অধিক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত সারাবিশ্বে কোটি কোটি মানুষ ব্যক্তিগত প্রয়োজনের পাশাপাশি অফিসের ফাইল পাঠানো এবং অনলাইন লেনদেন করে থাকেন এতে।

তবে একটি ভুল ক্লিক অথবা সামান্য অসতর্কতায় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যেতে পারে হ্যাকার বা স্ক্যামারদের নিয়ন্ত্রণে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁসসহ আর্থিক ক্ষতির ঘটনার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।

ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের বিশেষ কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করা এখন সময়ের দাবি। চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখা যায় যে ৭ উপায়ে।

১. হোয়াটসঅ্যাপের রেজিস্ট্রেশন কোড কিংবা টু-স্টেপ ভেরিফিকেশন পিন কোনো অবস্থাতেই অন্য কাউকে জানানো যাবে না। হোয়াটসঅ্যাপ বা কোনো প্রতিষ্ঠান কখনোই ফোন বা মেসেজে এসব তথ্য চায় না।

২. হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন। এই ফিচার চালু থাকলে কেউ আপনার নম্বর ব্যবহার করেও অতিরিক্ত পিন ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

৩.অপরিচিত নম্বর থেকে আসা কল বা মেসেজে যদি জরুরি ভাষায় পিন চাওয়া হয়, তাহলে সেটিকে স্ক্যাম হিসেবে ধরে নেওয়াই নিরাপদ।

৪. ফোনে অ্যাপ লক এবং হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার চালু রাখলে ফোন অন্যের হাতে গেলেও ব্যক্তিগত কথোপকথন নিরাপদ থাকবে।

৫. হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য কোনো ডিভাইস আপনার অ্যাকাউন্টে যুক্ত আছে কিনা তা নিয়মিত চেক করুন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে লগআউট করুন।

৬. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ফোনে ঢুকে যেতে পারে, যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।

৭. সতর্কতামূলক নোটিফিকেশন উপেক্ষা করবেন না।

ডিজিটাল যুগে নিরাপত্তা এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। একটু সচেতনতা আপনাকে রক্ষা করতে পারে বড় বিপদ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর