• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বনায়নের আড়ালে লুটপাটের সাম্রাজ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের বিস্ফোরক অভিযোগে বন কর্মকর্তা যাত্রীর ছদ্মবেশে পুলিশের কোটি টাকার ইয়াবা পাচার, রুখে দিলো বিজিবি উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই: পলাতক বাবুল, জড়িত আসিফ-ইমন, এলাকায় চাঞ্চল্য নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের লাইন নিয়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুল বিট কর্মকর্তা মোশারাফ কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সাহসী সাংবাদিকতা: জসিম উদ্দিনকে ঘিরে প্রশংসা, সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদ একের পর এক বিস্ফোরক তথ্য পাচার ও মাসিক মাসোহারার বরপুত্র ডেপুটি রেঞ্জার সাদেক রোহিঙ্গা থেকে ‘নাগরিক’! দ্বৈত এনআইডি, হাফেজ হাশেমের গোপন সাম্রাজ্য নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

নাইক্ষ্যংছড়িতে চোরাই গরুসহ পিকআপ জব্দ, আটক ৩

প্রতিবেদকের নাম : / ৭৮ বার
সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই একটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোরচক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মনসুর হোছাইন মানিক জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর আজুখাইয়া সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ভেতর থেকে একটি চোরাইকৃত গরু উদ্ধার করা হয় এবং গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত বাচা মিয়ার পুত্র শাহ কামাল (২৭), কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মো. শফির পুত্র মো. জোবাইর (৩০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আবদুল আজিজের পুত্র নাজমুল হাসান ওরফে মো. হাসান (২৫)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, আটককৃতরা পিকআপ ভ্যানে করে চোরাই গরু পাচারের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। উদ্ধার করা গরু ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং গরু চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

স্থানীয়রা পুলিশের এ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন।এছাড়াও নতুন ওসি যোগদানের পর থেকে বেশ কয়েকটি অভিযানে সফলতা লাভ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর